সেবাখাতে দুর্নীতির শীর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা: টিআইবি

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত খাতগুলোর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা শীর্ষে বলে চিহ্নিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।এছাড়া শীর্ষ তিনে থাকা

2022-08-31T15:30:40+00:00
2022-08-31T15:30:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সেবাখাতে দুর্নীতির শীর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা: টিআইবি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৩:৩০ পিএম   (ভিজিট : ৪৫৩)
X

বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত খাতগুলোর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা শীর্ষে বলে চিহ্নিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

এছাড়া শীর্ষ তিনে থাকা অপর দুটি সংস্থা হলো পাসপোর্ট ও বিআরটিএ।

এই তিন খাতে ঘুষও নেওয়া হয়েছে সবচেয়ে বেশি। এরপর রয়েছে- বিচারিকসেবা, স্বাস্থ্যসেবা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও ভূমি অফিস।

বুধবার (৩১ আগস্ট) সকালে ধানমণ্ডির মাইডাস সেন্টারের মেঘমালা সম্মেলন কক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত 'সেবাখাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ ২০২১' শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।  

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সেবা খাতে দুর্নীতিতে কিছুক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এলেও সার্বিক তথ্য উদ্বেগজনক। বিচারিক খাতের দুর্নীতিও উদ্বেগজনক। যারা অনিয়ম করছেন, তারা ঘুষকে প্রাতিষ্ঠানিকীকরণ করেছেন। সেবা পাওয়ার জন্য মানুষ ঘুষ দিতে বাধ্য হচ্ছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy