নির্ধারিত সময়ে প্রকল্পের মধ্যে কাজ শেষ করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের মধ্যে কাজ শেষ করতে হবে। সময়ের মধ্যে কাজ

2022-08-31T15:46:27+00:00
2022-08-31T15:47:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নির্ধারিত সময়ে প্রকল্পের মধ্যে কাজ শেষ করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৩:৪৬ পিএম  আপডেট: ৩১.০৮.২০২২ ৩:৪৭ পিএম  (ভিজিট : ২৮৪)
X

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের মধ্যে কাজ শেষ করতে হবে। সময়ের মধ্যে কাজ প্রকল্পের কাজ সম্পন্ন না করলে একদিকে যেমন ব্যয় বাড়ে অন্যদিকে জনগণ সেবা থেকে বঞ্চিত হয়।

মন্ত্রী আজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত উন্নয়ন প্রকল্পসমূহের জুলাই ২০২২ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভার সভাপতিত্বকালে এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রীর সভাপতিত্বে সভায়  সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, সমাজকল্যাণ সচিব মোঃ জাহাঙ্গীর আলম ও দপ্তর/সংস্থা প্রধানগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশানুযায়ী প্রকল্পের সুবিধা যাতে জনগণ সঠিকভাবে পায় সে লক্ষ্যে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

পূর্ববর্তী অর্থবছরের ন্যায় এডিপি বাস্তবায়নে সফলতার ধারা অব্যাহত রাখতে মন্ত্রী সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের নির্দেশনা দেন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দ্বৈততা পরিহার করতে হবে। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন বাস্তবমুখী হতে হবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy