পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৬২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৬২ জনে দাঁড়িয়েছে। বুধবারও দেশটির সিন্ধ প্রদেশের বিভিন্ন জায়গায় নতুন করে পানি

2022-08-31T16:14:11+00:00
2022-08-31T16:14:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৬২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৪:১৪ পিএম   (ভিজিট : ২৫৬)
X


পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৬২ জনে দাঁড়িয়েছে। বুধবারও দেশটির সিন্ধ প্রদেশের বিভিন্ন জায়গায় নতুন করে পানি বাড়তে শুরু করেছে।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে ১৫ জুন থেকে এখন পর্যন্ত বন্যায় আরও ৩৫০০ মানুষ আহত হয়েছে।

এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ১৯৪১ জন আহত হয়েছে, এই সময়ে মারা গেছেন আরও ৩৬ জন। সিন্ধের দাদু জেলার ডেপুটি কমিশনার জানিয়েছেন এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১২ লাখ।

চলতি বছরের আগস্ট থেকে এ পর্যন্ত গেল ৩০ বছরের তুলনায় ১৯০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে পাকিস্তানে। এই সময়ে দেশটিতে ৩৯০.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যার মধ্যে বৃষ্টিপাতের হার সিন্ধ প্রদেশে অনেক বেশি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy