ফাবিয়ান রুইসকে দলে টানল পিএসজি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

তারকাসমৃদ্ধ পিএসজির স্কোয়াডের পরিধি আরও বাড়ল। গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিকে এসে নাপোলি থেকে মিডফিল্ডার ফাবিয়ান রুইসকে দলে টানল

2022-08-31T16:46:35+00:00
2022-08-31T16:46:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফাবিয়ান রুইসকে দলে টানল পিএসজি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৪:৪৬ পিএম   (ভিজিট : ২৬২)
X

তারকাসমৃদ্ধ পিএসজির স্কোয়াডের পরিধি আরও বাড়ল। গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিকে এসে নাপোলি থেকে মিডফিল্ডার ফাবিয়ান রুইসকে দলে টানল ফরাসি চ্যাম্পিয়নরা।

স্প্যানিশ এই মিডফিল্ডারের সঙ্গে পাঁচ বছরের চুক্তির বিষয়টি মঙ্গলবার ক্লাবের ওয়েবসাইটে জানিয়েছে পিএসজি।

বিবৃতিতে ট্রান্সফার ফির বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সংবাদমাধ্যমের খবর, এজন্য তাদের প্রাথমিকভাবে দুই কোটি ১৫ লাখ ইউরোর মতো খরচ হয়েছে।

২০১৯ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে এ পর্যন্ত ১৫ ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার। করেছেন একটি গোল।

নাপোলির হয়ে গত মৌসুমটা তার দারুণ কাটে। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে সাত গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান পাঁচটি। দলটির সেরি আয় তৃতীয় হওয়ার পথে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

চলতি দলবদলে এই নিয়ে ৬ জন খেলোয়াড় দলে টানল পিএসজি। এর আগে দুই মিডফিল্ডার ভিতিনিয়া ও রেনাতো সানচেস, ডিফেন্ডার নুনো মেন্দেস ও নর্দি মুকিয়েলে এবং ফরাসি ফরোয়ার্ড উগো একিতিকে দলে নেয় তারা।

লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার অভিযানে চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। পঞ্চম রাউন্ডে বুধবার তারা খেলবে তুলুজের বিপক্ষে।

-বাবু/এসআর






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy