হাজারীবাগে বটতলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানী

রাজধানীর হাজারীবাগের বটতলা বাজার এলাকায় বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।বুধবার (৩১ আগস্ট)

2022-08-31T19:30:48+00:00
2022-08-31T19:30:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাজারীবাগে বটতলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
প্রকাশ: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৭:৩০ পিএম   (ভিজিট : ২৯০)
X

রাজধানীর হাজারীবাগের বটতলা বাজার এলাকায় বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টায় আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

তিনি বলেন, হাজারীবাগের বটতলা বাজার এলাকার বস্তিতে আগুন লেগেছে। এরইমধ্যে ১৫ থেকে ১৬টি ছোট ছোট ঘরে আগুন ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। পরে আরও ৮টি ইউনিটসহ মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

-বাবু/এসআর





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy