ভবনের কাচ ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অফিসে লাগা আগুন নিভিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সকাল সোয়া ৯টায় আগুন পুরোপুরি

2022-09-01T10:03:36+00:00
2022-09-01T15:03:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গুলশানে উত্তর সিটি কর্পোরেশনের দপ্তরে আগুন
ভবনের কাচ ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ১০:০৩ এএম  আপডেট: ০১.০৯.২০২২ ৩:০৩ পিএম  (ভিজিট : ২৮১)
X


গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অফিসে লাগা আগুন নিভিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সকাল সোয়া ৯টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন তারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ (বৃহস্পতিবার) সকাল ৭টায় গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের গুলশান সেন্টার পয়েন্ট ভবনের ৮ তলায় এই আগুন লাগে। ভবনটিতে ইউনিমার্ট সুপারশপ, শেফ টেবিল রেস্টুরেন্টসহ উত্তর সিটি কর্পোরেশনের অফিস রয়েছে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি জানতে পৃথক কমিটি করা হবে। এছাড়াও আগুনটি ইচ্ছাকৃত নাকি অন্য কোনো ভাবে লেগেছে তা এখনও জানা যায়নি। আগুনে এ পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

আগুনের বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, ডিএনসিসির ৮ তলায় লিফটের পাশে আগুন লাগে। সিলিংয়ের খুব সামান্য অংশে আগুন লেগে পুরো ফ্লোর ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy