সুদানে ভয়াবহ বন্যা, মৃত্যু শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সুদানে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে ইতোমধ্যে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বন্যায়। এছাড়া মুষলধারে বৃষ্টিপাত হওয়ায় কয়েক

2022-09-02T09:23:02+00:00
2022-09-02T09:23:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সুদানে ভয়াবহ বন্যা, মৃত্যু শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ৯:২৩ এএম   (ভিজিট : ২৮৩)
X

সুদানে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে ইতোমধ্যে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বন্যায়। এছাড়া মুষলধারে বৃষ্টিপাত হওয়ায় কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। কর্তৃপক্ষ দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্থ প্রদেশগুলোর মধ্যে ছয়টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

বৃহস্পতিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় বুধবার জানিয়েছে, ১৮টি প্রদেশের মধ্যে ১৫টিতে বন্যায় কমপক্ষে দুই লাখ ৫৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে।

ওয়াদ আলনাইমের বাসিন্দা অ্যাডাম ইসমাইল বলেন, ‘আমরা ঘুম থেকে উঠেই দেখি ঘরে পানি ঢুকছে এবং আমরা যতোটা পেরেছি বের করেছি। প্রতি ঘণ্টায় আমরা শুনতে পাই একটি বাড়ি পড়ে গেছে, বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে বা দেয়াল নেমে গেছে। কিছুই অবশিষ্ট নেই। ’

-বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy