আবারও করোনাকে হারিয়ে সুস্থ অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক

বিনোদন

২৩ আগস্ট রাতে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। অমিতাভের ভক্তদের জন্য সুখবর হলো-

2022-09-02T09:25:33+00:00
2022-09-02T09:25:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবারও করোনাকে হারিয়ে সুস্থ অমিতাভ বচ্চন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ৯:২৫ এএম   (ভিজিট : ২৮৮)
X

২৩ আগস্ট রাতে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। অমিতাভের ভক্তদের জন্য সুখবর হলো- দ্বিতীয়বার করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন অমিতাভ বচ্চন।

করোনায় আক্রান্ত হওয়ার পর নিভৃতবাসে ছিলেন বিগ বি। অবশেষে ৯ দিনের নিভৃতবাস কাটিয়ে কাজে ফিরেছেন তিনি। অমিতাভ বচ্চন নিজেই সোশ্যাল মিডিয়াতে নিজের করোনামুক্ত হাওয়ার কথা জানিয়েছেন। 

সুস্থ হয়েই নিজের ব্লগে ৭৯ বছর বয়সী অভিনেতা লেখেন, গতকাল রাতেই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। অবশেষে একা থাকার সমাপ্তি। যদিও আরও সাতদিন বাধ্যতামূলক নিভৃতবাস। আমি এই ৯ দিন পুরোপুরি আলাদা ছিলাম। আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছায় আমি ধন্য। সকলকে প্রণাম ও ভালবাসা জানাই।  

এই মুহূর্তে জনপ্রিয় রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতি সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর তা বন্ধ ছিল।  

প্রথমবার করোনায় আক্রান্ত হয়ে ১২ দিন হাসপাতালে ভর্তি ছিলেন অমিতাভ বচ্চন। হাসপাতালে বসেও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ। 
-বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy