গুলশান নগর ভবনে আগুন : তিন দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

জাতীয়

গুলশান নগর ভবনের ৮ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ৯ সদস্যের

2022-09-02T19:52:25+00:00
2022-09-02T19:52:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুলশান নগর ভবনে আগুন : তিন দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
প্রকাশ: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫২ পিএম   (ভিজিট : ৩০৬)
X

গুলশান নগর ভবনের ৮ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ৯ সদস্যের এ কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এ ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে একটি অফিস আদেশ জারি করেছেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

ডিএনসিসি সচিব জানান,  ৯ সদস্যের এ কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। সেই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিতকরণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় এবং পরবর্তী করণীয় বিষয়ে সুপারিশ করতে হবে। 

জানা গেছে, ৯ সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তাকে এবং সদস্য সচিব করা হয়েছে ডিএনসিসির বিদ্যুৎ সার্কেলের নির্বাহী প্রকৌশলীকে। 

এছাড়া কমিটির বাকি ৭ সদস্য হলেন, ডিএনসিসির অঞ্চল ৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা, ডিএনসিসি সিস্টেম অ্যানালিস্ট, অঞ্চল ৩ এর নির্বাহী প্রকৌশলী, টিইসির নির্বাহী প্রকৌশলী, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বারিধারা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ফরহাদুজ্জামান এবং ডিএনসিসির নিরাপত্তা কর্মকর্তা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টায় গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের গুলশান সেন্টার পয়েন্ট ভবনের ৮ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকাল সোয়া ৯টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন।

-বাবু/এসআর






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy