ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে মামলায় প্রতিবেদন দাখিলের নির্দেশ

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

যৌতুকের জন্য নির্যাতন, মারধর ও বাচ্চাসহ বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল

2022-09-02T19:57:50+00:00
2022-09-02T19:57:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে মামলায় প্রতিবেদন দাখিলের নির্দেশ
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫৭ পিএম   (ভিজিট : ২৬৫)
X

যৌতুকের জন্য নির্যাতন, মারধর ও বাচ্চাসহ বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে তার স্ত্রীর করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২১ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

শুক্রবার (২ সেপ্টেম্বর) মামলার এজাহার আদালতে আসে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মামলার এজাহার গ্রহণ করেন। মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. সোহেল রানাকে ২১ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক শেখ রাকিবুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আল আমিনের স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগ শুক্রবার (২ সেপ্টেম্বর) মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা।

মামলার পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আল আমিন হোসেনকে থানায় ডাকা হতে পারে অথবা তাকে গ্রেপ্তার করতে পারে পুলিশ।

-বাবু/এসআর






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy