চাপে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

এবারের এশিয়া কাপে দারুণ ছন্দে আছে আফগানিস্তান। গ্রুপপর্বে দুই ম্যাচ জিতে সুপার ফোরে উঠেছে মোহাম্মদ নাবির দল। গ্রুপপর্বে

2022-09-03T20:53:32+00:00
2022-09-03T20:53:32+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
চাপে শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৮:৫৩ পিএম   (ভিজিট : ২৫৭)
X

এবারের এশিয়া কাপে দারুণ ছন্দে আছে আফগানিস্তান। গ্রুপপর্বে দুই ম্যাচ জিতে সুপার ফোরে উঠেছে মোহাম্মদ নাবির দল। গ্রুপপর্বে তারা একবার হারিয়েছিল শ্রীলঙ্কাকে।

ফের সেই শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে ভালো সূচনা করেছে আফগানিস্তান। শারজায় টস হেরে ব্যাট করতে নেমে রহমানুল্লাহ গুরবাজের ব্যাটে উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় আফগানরা।

২৯ বলে ৪৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে ধীরগতির হজরতউল্লাহ জাজাই মধুশঙ্কার বলে বোল্ড হলে (১৬ বলে ১৩)। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৪৯ রান তোলে আফগানরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৭০ রান। গুরবাজ ২০ বলে ৪৭ আর ইব্রাহিম জাদরান ১২ বলে ১০ রানে অপরাজিত আছেন।

-বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy