সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক

বিনোদন

ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১ এ দর্শক প্রিয় বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন

2022-09-03T22:08:45+00:00
2022-09-04T09:00:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১
সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন তাসনিয়া ফারিণ
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ১০:০৮ পিএম   (ভিজিট : ২৮৮)
ছবি: সংগৃহিত

ছবি: সংগৃহিত

ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১ এ দর্শক প্রিয় বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারিণ। ওটিটি প্লাটফর্ম জি-৫ এ প্রকাশিত 'লেডিস অ্যান্ড জেন্টেলম্যান' ওয়েব-সিরিজের জন্য তিনি এ পুরস্কার পান।

শনিবার ( ৩ সেপ্টেম্বর) রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার তার হাতে তুলে দেওয়া হয়।

সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য আরও মনোনয়ন পেয়েছিলেন 'নেটওয়ার্কের বাইরে'র জন্য নাজিয়া হক অর্ষা, 'মিস প্রহেলিকা'র জন্য নুসরাত ইমরোজ তিশা, 'কষ্টনীড়'র জন্য রুনা খান ও খাঁচার ভেতর অচিন পাখি'র জন্য তমা মির্জা।

সম্প্রতি ওটিটি প্লাটফর্ম 'চরকি'তে প্রকাশিত 'সিন্ডিকেট' ওয়েব-সিরিজে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তাসনিয়া ফারিণ। 'তিথির অসুখ', 'নেটওয়ার্কের বাইরে', ও সম্প্রতি 'হইচই'য়ে প্রকাশিত 'কারাগার' সিরিজে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি।

দ্য ডেইলি স্টার ও ইস্পাহানি টি লিমিটেড যৌথভাবে আয়োজন করেছে 'ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১'। দর্শক প্রিয়, সমালোচক ও একক ক্যাটাগরিতে মোট ৩১টি সাব-ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়েছে।

-বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy