বাইডেন রাষ্ট্রের শত্রু : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেশের শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার

2022-09-04T09:58:31+00:00
2022-09-04T09:58:31+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বাইডেন রাষ্ট্রের শত্রু : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৯:৫৮ এএম   (ভিজিট : ২৭৭)
X

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেশের শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে এই আখ্যা দেন। আজ রবিবার বার্তাসংস্থা এএফপির খবরে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, শনিবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে নিজের উত্তরসূরি জো বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ হিসেবে আখ্যায়িত করেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে গত মাসে তার ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের অভিযানের নিন্দাও জানান তিনি।

ফ্লোরিডায় নিজের বাড়িতে এফবিআইয়ের অভিযানের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘আমেরিকান স্বাধীনতার বিরুদ্ধে বাস্তব হুমকির প্রাণবন্ত উদাহরণ হচ্ছে কয়েক সপ্তাহ আগের এই ঘটনা। এসময় আমরা আমেরিকার ইতিহাসে যেকোনো প্রশাসনের অধীনে ক্ষমতার সবচেয়ে মর্মান্তিক অপব্যবহারের সাক্ষী হয়েছি, এটি আপনারাও দেখেছেন।’
উল্লেখ্য, কয়েক দিন আগে ডোনাল্ড ট্রাম্প ও তার ‘চরমপন্থি’ সমর্থকদের তীব্র সমালোচনা করেছিলেন জো বাইডেন। এমনকি তাদের আমেরিকার ‘গণতন্ত্রের জন্য হুমকি’ বলে আখ্যায়িত করেছিলেন তিনি।

সূত্র : এএফপি, এনডিটিভি

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy