হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হাসপাতালে চিকিৎসা শেষে আজ রবিবার ছাড়া পেয়েছেন মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

2022-09-04T11:11:05+00:00
2022-09-04T11:12:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাহাথির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ১১:১১ এএম  আপডেট: ০৪.০৯.২০২২ ১১:১২ এএম  (ভিজিট : ২৮০)
X

হাসপাতালে চিকিৎসা শেষে আজ রবিবার ছাড়া পেয়েছেন মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৯৭ বছর বয়সী মাহাথিরকে। হাসপাতাল ছাড়লেও কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে। মাহাথিরের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর গত বুধবার জাতীয় হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন মাহাথির। মঙ্গলবার পর্যন্ত বাড়িতে কোয়ারেন্টাইনে থাকবেন তিনি।

মাহাথিরের বক্তব্য ও সরকারি তথ্য মতে, করোনা টিকার তিনটি ডোজ নিয়েছিলেন আধুনিক মালয়েশিয়ার রূপকার খ্যাত এ আইনপ্রণেতা। সর্বশেষ ডোজটি নিয়েছিলেন গত বছরের নভেম্বরে।
দুই দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহাথির। এখনো রাজনীতিতে সক্রিয় তিনি।

রয়টার্স জানিয়েছে, করোনা সংক্রমিত হওয়ার আগে মাহাথির হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বাইপাস সার্জারিও করাতে হয়েছিল তাকে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy