টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ব্যর্থ এশিয়া কাপ শেষ করে দেশে ফিরেই বড় সিদ্ধান্ত নিলেন মুশফিকুর রহিম। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জানালেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি

2022-09-04T12:36:18+00:00
2022-09-04T16:01:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মুশফিক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩৬ পিএম  আপডেট: ০৪.০৯.২০২২ ৪:০১ পিএম  (ভিজিট : ৩১১)
X

ব্যর্থ এশিয়া কাপ শেষ করে দেশে ফিরেই বড় সিদ্ধান্ত নিলেন মুশফিকুর রহিম। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জানালেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন তিনি।

তবে বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টেস্ট খেলে যাবেন জাতীয় দলের এ সাবেক অধিনায়ক। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও অন্যান্য টি-টোয়েন্টি টুর্নামেন্টও খেলবেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে অবসরের ঘোষণা দিয়ে মুশফিক লিখেছেন, 'সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা।' 

তিনি আরও লিখেছেন, 'টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।'

ঘরোয়া টি-টোয়েন্টি খেলে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি আরও জানান, 'বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।'

-বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy