বনানীতে আবাসিক ফ্ল্যাটে আসর জমিয়ে মাদক সেবন, ডিএনসির অভিযান

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর বনানীর একটি আবাসিক ফ্ল্যাটে আসর জমিয়ে বিভিন্ন মাদক সেবন করতো একটি চক্র। এছাড়া খুচরাভাবে মাদকের বেচাকেনাও ছিল

2022-09-04T19:30:21+00:00
2022-09-04T19:30:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বনানীতে আবাসিক ফ্ল্যাটে আসর জমিয়ে মাদক সেবন, ডিএনসির অভিযান
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩০ পিএম   (ভিজিট : ৩১৫)
X

রাজধানীর বনানীর একটি আবাসিক ফ্ল্যাটে আসর জমিয়ে বিভিন্ন মাদক সেবন করতো একটি চক্র। এছাড়া খুচরাভাবে মাদকের বেচাকেনাও ছিল সেখানে। এমন অভিযোগের ভিত্তিতে বনানীর ১১ নম্বর সড়কের ওই বিলাসবহুল ভবনে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে অভিযান চলছে বলে নিশ্চিত করেছেন ডিএনসির উপ-পরিচালক (উত্তর) রাশেদুজ্জামান।

তিনি বলেন, বনানীর ১১ নম্বর সড়কের ব্যাংক এশিয়া ভবনের ৭৭ নম্বর বাড়ির একটি আবাসিক ফ্ল্যাটে আসর জমিয়ে বিভিন্ন মাদক সেবন চলতো। খুচরাভাবে মাদক বিক্রিও করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে এমন অভিযোগের পর ওই বিলাসবহুল ভবনে অভিযান চালানো হচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা আরও জানিয়েছেন, অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণ ফরেন লিকার, এমডিএমএ, ও সিন্থেটিক গাঁজা জব্দ করা হয়। এছাড়া এর সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

-বাবু/এসআর





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy