আলিয়ার পোশাকেও সন্তান আগমনের কথা

বিনোদন ডেস্ক

বিনোদন

গত এপ্রিলে বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের বিয়ে এবং সংসার জীবন নিয়ে আলোচনার

2022-09-04T21:11:36+00:00
2022-09-04T21:11:36+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আলিয়ার পোশাকেও সন্তান আগমনের কথা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৯:১১ পিএম   (ভিজিট : ২৭২)
X

গত এপ্রিলে বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের বিয়ে এবং সংসার জীবন নিয়ে আলোচনার অন্ত নেই। এর মধ্যেই গত জুনে সুখবর দেন দম্পতি। জানান, তাদের ঘর আলো করে আসতে চলেছে সন্তান।

এবার আলিয়ার পোশাকেও পাওয়া গেলো সন্তান আগমনের কথা।

প্রায় চার বছরের অপেক্ষার পর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রণবীর-আলিয়া জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। সিনেমাটির প্রচারণা নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন দুই তারকা। যাচ্ছেন বিভিন্ন স্থানে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) হায়দরাবাদে সিনেমাটির প্রচারে গিয়েছিলেন এই জুটি। সেখানেই নজর কাড়ল আলিয়ার গোলাপি রঙের পোশাক।  

আলিয়ার এই পোশাকের পেছনে ইংরেজিতে লেখা ‘বেবি অন বোর্ড’ অর্থাৎ সন্তান আসছে। এখানেই শেষ নয়, পোশাকের পুরো অংশ জুড়েই ইংরেজি অক্ষরে ‘লাভ’ লেখা রয়েছে। অনাগত সন্তান আসার বার্তা দিয়ে আলিয়ার এমন উদযাপন তার ভক্তরাও বেশ উপভোগ করবেন।

উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’। বলিউডের বহু প্রতীক্ষিত সিনেমা এটি। পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। বিশাল বাজেটের এই সিনেমায় রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, নাগার্জুনা, মৌনি রায়সহ অনেকে।

-বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy