স্ত্রী হারালেন অভিনেতা আনিসুর রহমান মিলন

বিনোদন ডেস্ক

বিনোদন

জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ মারা গেছেন। রোববার (৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সময় সকাল ১১টা ৫৭

2022-09-05T11:02:24+00:00
2022-09-05T11:02:24+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
স্ত্রী হারালেন অভিনেতা আনিসুর রহমান মিলন
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ১১:০২ এএম   (ভিজিট : ৩৪৩)
X

জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ মারা গেছেন। রোববার (৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সময় সকাল ১১টা ৫৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

স্ত্রীর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন আনিসুর রহমান মিলন নিজেই। তিনি বলেন, আমার স্ত্রী পলি আহমেদ আজ সকালে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মিলনের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, ‘আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সহ-সভাপতি আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ না ফেরার দেশে চলে গেলেন। তার আত্মার শান্তি কামনা করছি। তিনি দীর্ঘদিন ধরে কর্কট রোগে ভুগছিলেন।’

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy