হাসপাতালে রিজওয়ান

স্পোর্টস ডেস্ক :

খেলাধুলা

এক সপ্তাহ না যেতেই পাকিস্তানের কাছে হারতে হলো ভারতকে। চলতি এশিয়া কাপের গ্রুপ পর্বে চরম হাড্ডাহাড্ডি লড়াই শেষে

2022-09-05T12:37:32+00:00
2022-09-05T12:37:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাসপাতালে রিজওয়ান
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩৭ পিএম   (ভিজিট : ২৮৪)
X

এক সপ্তাহ না যেতেই পাকিস্তানের কাছে হারতে হলো ভারতকে। চলতি এশিয়া কাপের গ্রুপ পর্বে চরম হাড্ডাহাড্ডি লড়াই শেষে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় ভারত। তবে সেই হারের তিক্ততা ভুলে সুপার ফোরে ঘুরে দাঁড়িয়ে ভারতকেও ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

এদিন ব্যাটে-বলে সমান অবদান রেখে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মোহাম্মদ নওয়াজ। তবে ১৮২ রানের লক্ষ্য তাড়ায় বড় অবদান ছিল উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানেরও।

ইনিংসের ১৭তম ওভারে আউট হওয়ার আগে ছয়টি চার ও দুইটি ছয়ের মারে ৫১ বলে ৭১ রান করেছেন রিজওয়ান। তবে ম্যাচ শেষে তার ব্যাপারে মিলেছে এক দুঃসংবাদ। ভারতের ইনিংসে কিপিং করার সময় পাওয়া চোটের কারণে ভারতকে হারিয়েই হাসপাতালে ছুটতে হয়েছে রিজওয়ানকে।

নিউজ ইন্টারন্যাশনালের খবর, ভারতের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পরপরই এমআরআই (ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং) করার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে রিজওয়ানকে। আজ (সোমবার) আবার এমআরআই স্ক্যানের জন্য হাসপাতালে যেতে হবে তাকে।

ব্যাট হাতে ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলা রিজওয়ান ফিল্ডিং করার সময় খুব বাজেভাবে নিজের ডান পায়ের ওপর ভর দিয়ে পড়ে যান। সেই চোট সামলেই পরে ব্যাটিং করেন এবং দলকে জয়ের ভিত গড়ে দেন। কিন্তু চোটের তীব্রতা বাড়ায় হাসপাতালে ছুটতে হয় তাকে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy