অতিরিক্ত ভাড়া আদায়, আড়াই লাখ টাকা জরিমানা বিআরটিএর

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১৫টি স্পটে ৬৮টি বাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আড়াই

2022-09-05T18:13:54+00:00
2022-09-05T18:13:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অতিরিক্ত ভাড়া আদায়, আড়াই লাখ টাকা জরিমানা বিআরটিএর
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৬:১৩ পিএম   (ভিজিট : ২৬৯)
X

অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১৫টি স্পটে ৬৮টি বাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আড়াই লাখের বেশি টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিআরটিএর উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১৫টি স্পটে বিআরটিএর ১০টি ভ্রাম্যমাণ আদালত ১৬টি বাসের বিপরীতে ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

এছাড়া রুট ভায়েলেশন/রুট পারমিটিবিহীন, ওয়েবিল, হাইড্রোলিক হর্ন, ফিটনেসবিহীন ও অন্যান্য অপরাধের দায়ে ৫২টি বাসের বিপরীতে ৫২টি মামলায় ১ লাখ ৯০ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া রুট পারমিট না থাকায় ১টি বাসকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আজিজুল ইসলাম ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন। অভিযানে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

-বাবু/এসআর





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy