নিউ মার্কেটে শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ করল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকা নিউ মার্কেটের ভেতরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।সোমবার (৫ সেপ্টেম্বর)

2022-09-05T18:30:59+00:00
2022-09-05T18:30:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নিউ মার্কেটে শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ করল ডিএসসিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩০ পিএম   (ভিজিট : ৩২৫)
X

ঢাকা নিউ মার্কেটের ভেতরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (৫ সেপ্টেম্বর) সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মার্কেটের ভেতরসহ হাঁটা-চলার রাস্তা, বিদ্যমান বৈধ দোকানের সামনে অবৈধভাবে নির্মিত দোকান-পাট এবং কমন স্পেসে গড়ে ওঠা শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। 

এ সময় অবৈধভাবে দোকান নির্মাণ করার দায়ে ১০টি দোকানকে ১০টি মামলার মাধ্যমে ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৯২ ধারার ৭ ও ৮ উপধারায় এই জরিমানা আদায় করা হয়।
        
অভিযান প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান বলেন, মার্কেটে আসা ক্রেতা সাধারণ যেন নির্বিঘ্নে চলাফেরা ও কেনাকাটা করতে পারেন সে লক্ষ্যে মেয়রের নির্দেশনায় আজ ঢাকা নিউ মার্কেটের ভেতরে বিদ্যমান ফুটপাত, বারান্দা ও কমন প্লেসে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও নতুন করে অবৈধ আর কোনো দোকান-পাট নির্মাণ ও প্রতিষ্ঠা না করতে এ সময় মাইকিং করা এবং নতুন করে দোকান স্থাপন করা হলে উচ্ছেদসহ প্রয়োজনীয় জরিমানা আরোপ করার সতর্কবার্তা দেওয়া হয়।

-বাবু/এসআর





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy