বায়রা সভাপতি বাসার, মহাসচিব শামীম

বুলেটিন ডেস্ক

জাতীয়

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নতুন সভাপতি মোহাম্মদ আবুল বাসার

2022-09-05T20:44:53+00:00
2022-09-05T20:44:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বায়রা সভাপতি বাসার, মহাসচিব শামীম
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৮:৪৪ পিএম   (ভিজিট : ২৬৬)
X

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নতুন সভাপতি মোহাম্মদ আবুল বাসার ও মহাসচিব নির্বাচিত হয়েছেন শামীম আহমেদ চৌধুরী নোমান।

রোববার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে বায়রা ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ২০২২-২০২৪ মেয়াদে এ কমিটি দায়িত্ব পালন করবেন তারা।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সিনিয়র সহ সভাপতি রিয়াজ উল ইসলাম, সহ সভাপতি নোমান চৌধুরী, মোহাম্মদ আবু জাফর, মো. আবুল বারাকাত ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম, আকবর হোসেন মঞ্জু, মো. টিপু সুলতান, অর্থ সচিব মিজানুর রহমান, ক্রীড়া, বিনোদন ও সাংস্কৃতিক সচিব রেহানা পারভীন, জনসংযোগ সচিব মো. ফরিদ আহমেদ, সদস্য কল্যাণ সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন।

নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন-শাহাদাত হোসেন, আলী হায়দার চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুসা কলিম, মোস্তফা মাহমুদ, আরিফুর রহমান, মো. বেলাল হোসেন মজুমদার, মোহাম্মদ অলি উল্যাহ, মো. রফিকুল ইসলাম পাটোয়ারী, হক জহিরুল (জুও), মো. কামাল উদ্দিন (দিলু), কাজী মোহাম্মদ মফিজুর রহমান, মোহাম্মদ আবুল বাসার, মো. রুহুল আমিন (স্বপন) ও এম.এ. সোবহান ভূঁইয়া (হাসান)।

বায়রা নির্বাচন-২০২২ পরিচালনা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুল কালাম আজাদ ও তানিয়া ইসলাম।

-বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy