দক্ষিণ কোরিয়ায় শক্তিশালী টাইফুনের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় সাম্প্রতিক বছরের মধ্যে শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে। মঙ্গলবার বৃষ্টির পানি ৩ ফুট উচুতে অবস্থান করছে। রাস্তাঘাট

2022-09-06T11:07:27+00:00
2022-09-06T11:07:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দক্ষিণ কোরিয়ায় শক্তিশালী টাইফুনের আঘাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ১১:০৭ এএম   (ভিজিট : ৩২৭)
X

দক্ষিণ কোরিয়ায় সাম্প্রতিক বছরের মধ্যে শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে। মঙ্গলবার বৃষ্টির পানি ৩ ফুট উচুতে অবস্থান করছে। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবারের শুরুতে প্রত্যন্ত রিসোর্ট দ্বীপ জেজু এবং বুসান বন্দরে টাইফুন হিনামনরের ফলে ভূমিধস হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দিনব্যাপী দমকা হাওয়াসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজধানী সিউলে আগস্টে রেকর্ড হওয়া বৃষ্টি অতিক্রম করেছে। গেল আগস্টে দক্ষিণ কোরিয়ার রাজধানী শহরে বৃষ্টি সৃষ্ট বন্যায় ১৪ জন নিহত হয়।

প্রধানমন্ত্রী হান দুক সো আক্রান্ত অঞ্চল থেকে মানুষদের সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করে বলেছেন, শক্তিশালী হিনামনর হতে পারে দেশের ইতিহাসে অভূতপূর্ব টাইফুন। সোমবার থেকে কেন্দ্রীয় জেজু অঞ্চলে ৯৪ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। টাইফুনের কারণে দক্ষিণের জেলাগুলোতে ২০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy