ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এক টুইট

2022-09-06T14:14:46+00:00
2022-09-06T14:14:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ২:১৪ পিএম   (ভিজিট : ২৫৬)
X

যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

টুইটে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে অভিনন্দন জানাতে গিয়ে লন্ডন এবং কিগালিতে তার (‌লিজ ট্রাস) সঙ্গে হওয়া উষ্ণ ও ফলপ্রসূ বৈঠকের কথা স্মরণ করেন পররাষ্ট্রমন্ত্রী।

মো‌মেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাসের জন্য শুভ কামনা জানান।

ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বে ব্রিটিশ সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে হারি‌য়ে নতুন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হন লিজ ট্রাস। তিনি দেশটির তৃতীয় নারী প্রধানমন্ত্রী।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy