৭ ধরনের ভিসাধারীকে ওমরাহর অনুমতি দেবে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলতি বছর ৭ ধরনের ভিসাধারী বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি দেবে সৌদি আরব। দেশটির একাধিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার

2022-09-06T16:43:43+00:00
2022-09-06T17:13:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৭ ধরনের ভিসাধারীকে ওমরাহর অনুমতি দেবে সৌদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪৩ পিএম  আপডেট: ০৬.০৯.২০২২ ৫:১৩ পিএম  (ভিজিট : ২৯৯)
X

চলতি বছর ৭ ধরনের ভিসাধারী বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি দেবে সৌদি আরব। দেশটির একাধিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ।

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমকে বলেছেন—ফ্যামিলি ভিজিট ভিসা, পার্সোনাল ভিজিট ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, অন অ্যারাইভাল অ্যাট সৌদি এয়ারপোর্ট ভিসা, শেনজেন ভিসা, ইউএস এবং ইউকে ভিসা এবং ওমরাহ ভিসা- এই ৭ ধরনের ভিসাধারী বিদেশী যাত্রীরা চলতি বছর ওমরাহ পালনের উদ্দেশে প্রবেশ করতে পারবেন সৌদি আরবের কর্মকর্তারা আরও জানান,
https://maqam.gds.haj.gov.sa লিংকের মাধ্যমে সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফরম মাকাম থেকে সহজেই যে কোনো একটি ভিসা প্যাকেজ বেছে নিতে পারবেন বিদেশি যাত্রীরা।

এছাড়া সরকারের আরেকটি অনলাইন প্ল্যাটফরম ইউনিফায়েড ন্যাশনাল ভিসা প্ল্যাটফরমে আবেদন করলেও ভিসা পাবেন ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশিরা। এক্ষেত্রে তাদের সহায়তা করবে https://visa.mofa.gov.sa/ - এই লিংকটি।

করোনা মহামারির কারণে ২০২০ সালে বিদেশিদের জন্য সীমান্ত বন্ধ করেছিল সৌদি। হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশী যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এমনকি সৌদি নাগরিকদেরও হজ ও ওমরাহ পালনে নিরুৎসাহিত করে সরকার। খুব অল্প সংখ্যক সৌদি নাগরিক সরকারের বিশেষ অনুমতিতে সেবার হজ পালন করতে পেরেছিলেন।

পরের বছর ২০২১ সালে নিজ দেশের নাগরিকদের হজ ও ওমরাহ পালনের অনুমতি দেয় সৌদি সরকার। তবে এক্ষেত্রে শর্ত দেওয়া হয়, যারা সরকারের অনুমোদিত যেকোনো করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন, কেবল তারাই হজ ও ওমরাহ করতে পারবেন।

এ বছর হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশি যাত্রীদের জন্য সীমান্ত খোলার ঘোষণা দেয় সৌদি। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়, যেসব বিদেশি যাত্রী করোনা টিকার ডোজ সম্পূর্ণ করেছেন—কেবল তাদেরকেই স্বাগত জানাবে সৌদি আরব।

-বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy