বিআরটিএর অভিযান: আড়াই লাখ টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১৪টি স্পটে ৬৩টি বাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আড়াই

2022-09-06T20:17:40+00:00
2022-09-06T20:17:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিআরটিএর অভিযান: আড়াই লাখ টাকা জরিমানা আদায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৮:১৭ পিএম   (ভিজিট : ২৭৬)
X

অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১৪টি স্পটে ৬৩টি বাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আড়াই লাখের বেশি টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিআরটিএর উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১৪টি স্পটে বিআরটিএর ৯টি ভ্রাম্যমাণ আদালত ১৩টি বাসের বিপরীতে ৫৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

এছাড়া রুট ভায়েলেশন/রুট পারমিটিবিহীন, ওয়েবিল, হাইড্রোলিক হর্ন, ফিটনেসবিহীন ও অন্যান্য অপরাধের দায়ে ৫০টি বাসের বিপরীতে ৫০টি মামলায় ২ লাখ ৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া রুট পারমিট না থাকায় ১টি বাসকে ডাম্পিং স্টেশনে এবং ১ জন দালালকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আজিজুল ইসলাম ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন। অভিযানে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

-বাবু/এসআর





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy