বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কাকে ১৭৪ রানের লক্ষ্য দিল ভারত

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

সুপার ফোরের শুরুর ম্যাচে পাকিস্তানের কাছে হার, যার ফলে খাদের কিনারেই চলে গেছে ভারত। আজ শ্রীলঙ্কার বিপক্ষে হারলেই

2022-09-06T22:40:38+00:00
2022-09-06T22:43:36+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কাকে ১৭৪ রানের লক্ষ্য দিল ভারত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪০ পিএম  আপডেট: ০৬.০৯.২০২২ ১০:৪৩ পিএম  (ভিজিট : ২৮৩)
X

সুপার ফোরের শুরুর ম্যাচে পাকিস্তানের কাছে হার, যার ফলে খাদের কিনারেই চলে গেছে ভারত। আজ শ্রীলঙ্কার বিপক্ষে হারলেই ফাইনালের সম্ভাবনাটা শেষ হয়ে যাবে অনেকটাই। সেই ম্যাচেই কি-না ভারত শ্রীলঙ্কার সামনে মাত্র ১৭৪ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পেরেছে!

হারলেই চলে যেতে হবে খাদের কিনারায়। ক্ষীণ একটা সুযোগ থেকে যাবে, তবে সেটা অনেক যদি কিন্তুর বিষয়। এমন সমীকরণ সামনে রেখে ভারতের শুরুটা মোটেও ভালো হয়নি। মহাগুরুত্বপূর্ণ টসে তো হেরেছেই, সেটা পুষিয়ে দিতে হতো ব্যাটিং দিয়ে। সেটাও হলো কই? 

চলতি এশিয়া কাপে হংকংয়ের দুই ম্যাচ বাদে সব ম্যাচেই জিতেছে পরে ব্যাট করা দল। ফলে টসটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই টুর্নামেন্টে। বাঁচা-মরার লড়াইয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা টসে হেরেছেন এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে। শ্রীলঙ্কা অনুমিতভাবেই নিয়েছে ফিল্ডিং করার সিদ্ধান্ত।

শেষ দিকে শিশির পড়ে মাঠে, যে কারণে বোলারদের গ্রিপে সমস্যা হয় বেশ। উইকেটটাও আরও একটু ব্যাটিং-বান্ধব হয়ে যায়, সে কারণেই শুরুতে ব্যাট করা দলের জন্য ম্যাচে জেতা কঠিন হয়ে পড়ে। সেই সমস্যাটা জয় করতে হলে ভারতের দরকার ছিল বিশাল একটা পুঁজি, তার জন্য শুরুটা দারুণই হতে হতো তাদের।

তবে ফিফটি করা রোহিত ৪১ বলে ৭২ রানের ইনিংস খেলে যখন ফিরলেন ইনিংসের ১৩তম ওভারে, এরপর থেকেই যেন ভারত ছিটকে যেতে শুরু করল সেই কক্ষপথ থেকে। উইকেট খোয়াল নিয়মিত বিরতিতে। সূর্যকুমারের পর আর কেউ ২০ রানের ইনিংসও খেলতে পারলেন না। তাতে ভারতের পুঁজিটা ১৮০ আর পেরোলো না, থামল ‘মাত্র’ ১৭৩ রানেই। 

‘মাত্রই’ বটে! আগের ম্যাচে ভারত পাকিস্তানের সামনে লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল ১৮২ রানের। সেটা পাকিস্তান পেরিয়ে গিয়েছিল ৫ উইকেট হাতে রেখেই। আজ ভারত করেছে ১৭৩ রান, এই রানের বেশি করে চলতি এশিয়া কাপেই হারের নজির আছে আরও দুটো! তাই শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের পুঁজিটা একটু কম হয়ে গেছে বলেই মনে হচ্ছে বৈকি!

-বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy