বাড়তে পারে বৃষ্টিপাত

বুলেটিন ডেস্ক

জাতীয়

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। তবে এখনো তা সৃষ্টি হয়নি। এ ছাড়া, আগামী পাঁচ দিনে বাড়তে

2022-09-06T23:33:59+00:00
2022-09-06T23:33:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাড়তে পারে বৃষ্টিপাত
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩৩ পিএম   (ভিজিট : ২৯৫)
X

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। তবে এখনো তা সৃষ্টি হয়নি। এ ছাড়া, আগামী পাঁচ দিনে বাড়তে পারে বৃষ্টিপাত। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

তিনি  বলেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি এখনো সৃষ্টি হয়নি। তবে আগামীকাল সন্ধ্যার মধ্যে তা তৈরি হতে পারে। লঘুচাপটি বাংলাদেশে প্রভাব ফেলবে না। এর প্রভাব থাকবে ভারতের তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তিনি জানান, সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৬৩ মিলিমিটার। পরবর্তী পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।  

-বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy