ঢাকা-রোম বিমান চালুর বিষয়ে বিমান প্রতিমন্ত্রী আলীর সঙ্গে উপমন্ত্রী শামীমের আলোচনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইতালি প্রবাসী সমগ্র বাঙালীদের যাতায়াতের সুবিধার্থে সপ্তাহে অন্তত দুই দিন বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকা-রোম-ঢাকা চালু করার বিষয়ে মাননীয়

2022-09-07T13:12:11+00:00
2022-09-07T13:12:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা-রোম বিমান চালুর বিষয়ে বিমান প্রতিমন্ত্রী আলীর সঙ্গে উপমন্ত্রী শামীমের আলোচনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ১:১২ পিএম   (ভিজিট : ৩০১)
X

ইতালি প্রবাসী সমগ্র বাঙালীদের যাতায়াতের সুবিধার্থে সপ্তাহে অন্তত দুই দিন বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকা-রোম-ঢাকা চালু করার বিষয়ে মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সচিব জনাব মো. মোকাম্মেল হোসেনের সঙ্গে আলোচনা করেছেন পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।

আজ সচিবালয়ে এ আলোচনা করেন তিনি। এসময় এনামুল হক শামীম বিমান প্রতিমন্ত্রীর কাছে ডিও লেটার হস্তান্তর করেন।

আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম বলেন, আমার নির্বাচনী এলাকা নড়িয়া-সখিপুর ও শরীয়তপুর জেলার লক্ষাধিক মানুষ ইতালিতে বসবাস করেন। বাংলাদেশের অর্থনীতিতে এ সকল রেমিটেন্স যোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। ইতালি প্রবাসী সমগ্র বাঙালী ভাই-বোনদের যাতায়াতের সুবিধার্থে সপ্তাহে অন্তত দুই দিন বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকা-রোম-ঢাকা চালু করার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী  ও সচিব এর সাথে আলোচনা করেন এবং ডি.ও লেটার হস্তান্তর করেন। এ ব্যাপারে প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন যে,"অতি দ্রুততম সময়ের মধ্যে ঢাকা-রোম-ঢাকা বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হবে।"

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy