প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনাই : পরিবেশমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনাই। তার

2022-09-07T18:21:10+00:00
2022-09-07T18:21:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনাই : পরিবেশমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৬:২১ পিএম   (ভিজিট : ৪২৭)
X

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনাই। তার কোনো বিকল্প বর্তমানে বাংলাদেশে নেই। শেখ হাসিনা থাকলে বাংলাদেশের সব ঠিক থাকবে, উন্নয়ন অগ্রগতি অব্যাহত থাকবে। শেখ হাসিনা থাকলে সব বাধা অতিক্রম করে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

বুধবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের কালুরঘাট কমপ্লেক্সের প্রধান ফটক নির্মাণ ও নিরাপত্তা শাখার বর্ধিতকরণসহ উন্নয়নমূলক কাজের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন কালুরঘাট কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বনশিল্পের মতো রাবার প্রকল্পকেও লাভজনক করতে হবে। সরকারের সকল দপ্তর সংস্থার কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। সরকারের সকল প্রকল্প কর্মসূচি সফল করতে হবে। সকলে মিলে কাজ করেই আমাদের দেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম জোন রাবার বিভাগের মহাব্যবস্থাপক মো. ফারুক হোসেন।

-বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy