আজমির শরিফ জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

ভারতের রাজস্থানের আজমির শরিফে সুফি সাধক হযরত খাজা মঈনুদ্দিন চিশতীর দরগাহ জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সেখানে

2022-09-08T16:36:52+00:00
2022-09-08T17:00:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারত সফরের সমাপ্তি
আজমির শরিফ জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৪:৩৬ পিএম   (ভিজিট : ২৯৪)
X

ভারতের রাজস্থানের আজমির শরিফে সুফি সাধক হযরত খাজা মঈনুদ্দিন চিশতীর দরগাহ জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সেখানে নফল নামাজ আদায় এবং দোয়া ও মোনাজাত করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আজমিরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী এ নামাজ আদায় করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আজমির শরিফে পৌঁছে প্রধানমন্ত্রী নফল নামাজ আদায় ও মোনাজাত করেন। মোনাজাতে দেশ, জাতি এবং গোটা মুসলিম উম্মাহর উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।

পরে প্রধানমন্ত্রী সেখানে ফাতেহা পাঠ করেন এবং দোয়া-দরুদ পড়েন। এরপর আজমির শরিফ ঘুরে দেখেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে গত ৫ সেপ্টেম্বর নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী।

দিল্লিতে সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার দরগাহ জিয়ারতের মাধ্যমে প্রধানমন্ত্রী তার এ সফর শুরু করেছিলেন। আর আজমির শরিফে খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতীর দরগাহ জিয়ারতের মাধ্যমে প্রধানমন্ত্রী তার সফর শেষ করছেন।

বৃহস্পতিবারই (৮ সেপ্টেম্বর) ঢাকায় ফিরে আসবেন সরকারপ্রধান।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy