আনুষ্ঠানিকতার ম্যাচে বড় স্কোরের পথে ভারত

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

এশিয়া কাপের ফাইনালে ওঠা হলো না। ভক্তদের আশা-ভরসা ছিল, ভারত-পাকিস্তান ফাইনাল হবে। কিন্তু সে সবের কিছুই হলো না।

2022-09-08T21:21:48+00:00
2022-09-08T21:21:48+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
আনুষ্ঠানিকতার ম্যাচে বড় স্কোরের পথে ভারত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৯:২১ পিএম   (ভিজিট : ২৬৮)
X

এশিয়া কাপের ফাইনালে ওঠা হলো না। ভক্তদের আশা-ভরসা ছিল, ভারত-পাকিস্তান ফাইনাল হবে। কিন্তু সে সবের কিছুই হলো না। ফাইনাল খেলবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। বিদায় নিয়েছে ভারত এবং আফগানিস্তান।

সে কারণে আফগানিস্তানের বিপক্ষে ভারতের আজকের ম্যাচটি পুরোপুরি আনুষ্ঠানিকতার। যে কারণে অধিনায়ক রোহিত শর্মা নিজেকে সরিয়ে নিয়েছেন এই ম্যাচ থেকে। পরিবর্তে অধিনায়ক লোকেশ রাহুল।

দুবাই ইন্টারন্যাশকাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা এনে দেন লোকেশ রাহুল এবং বিরাট কোহলি। আফগানদের পেয়ে দারুণভাবে জ্বলে উঠলেন বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। তাদের ব্যাটে বড় স্কোরের পথেই এগিয়ে যাচ্ছে ভারত।

শুধু তাই নয়, আরও একটি হাফ সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। এ নিয়ে চলতি টুর্নামেন্টে তিনটি হাফ সেঞ্চুরি এলো কোহলির ব্যাট থেকে। হংকংয়ের বিপক্ষে ৫৯ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানের বিপক্ষে তিনি করেন ৬০ রান। আজ করলেন তৃতীয় হাফ সেঞ্চুরি।

উদ্বোধনী জুটিতে ১১৯ রান তুলেছেন কোহলি এবং লোকেশ রাহুল। ৪১ বলে ৬২ রান করে লোকেশ রাহুল। ৬টি বাউন্ডারি এবং ২টি ছক্কার মার মারেন তিনি। সূর্যকুমার যাদব মাঠে নেমে একটিমাত্র ছক্কা মেরেই বোল্ড হয়ে যান ফরিদ আহমেদের বলে।

এ রিপোর্ট লেখার সময় ১৪ ওভার শেষে ভারতের রান ২ উইকেট হারিয়ে ১২৬। ৫৭ রানে ব্যাট করছেন বিরাট কোহলি এবং তার সঙ্গে রয়েছেন রিশাভ পান্ত।

-বাবু/এসআর







ডলারের অভিন্ন দর নির্ধারণে সিদ্ধান্ত রবিবার

বাজার যাচাই করে ডলারের একক বা অভিন্ন দর নির্ধারণে আগামী রবিবার (১১ সেপ্টেম্বর) পুনরায় বৈঠক করবে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)। এরপর তারা বাংলাদেশ ব্যাংক-কে আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্ত জানাবে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ডলারের বাজারে করণীয় নির্ধারণে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনায় বসে বাংলাদেশ ব্যাংক। এবিবি ও বাফেদা নেতাদের নিয়ে এই যৌথ সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। বৈঠকের শেষ দিকে যোগ দেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। ডলারের বাজার পর্যবেক্ষণ ও আমদানি-রফতানি পরিস্থিতি বুঝতে সময় চেয়েছে ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাফেদা।

বৈঠক শেষে বাফেদা চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেন, ‘বৈঠকে ডলার বাজারের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। কোনও সিদ্ধান্ত হয়নি। এবিবি ও বাফেদা ডলার বাজার পর্যবেক্ষণ করে এক-দুদিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক-কে জানাবে। ডলারের বাজার দর দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, কয়েক মাস ধরেই ডলারের বাজারে অস্থিরতা চলছে। ডলারের দাম স্থিতিশীল রাখতে হিমশিম খেতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক-কে। এমন অবস্থায় ডলারের বাজারে করণীয় নির্ধারণে  ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে আলোচনায় বসে বাংলাদেশ ব্যাংক।

এবিবি চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘বৈদেশিক বাণিজ্যে লেনদেন ঘাটতি কমে আসায় আগামী দুই মাসের মধ্যে ডলারের দাম স্থিতিশীল হয়ে আসবে। আমরা বাজার পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। বাজার যাচাই করে ডলারের একক দাম নির্ধারণ করতে রবিবার আবারও বৈঠকে বসবে এবিবি ও বাফেদা।

এর আগে ১৪ আগস্ট অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, আন্তঃব্যাংক লেনদেন বাজার সচল করতে ডলারের অভিন্ন দর প্রস্তাব করবে বাফেদা। তিন সপ্তাহ পার হলেও সেই প্রস্তাব জমা দেয়নি সংগঠনটি। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়, ব্যাংকগুলো যে দরে বিদেশি প্রতিষ্ঠান থেকে ডলার সংগ্রহ করবে তার গড় দরের সঙ্গে সর্বোচ্চ ১ টাকা বেশি দরে বিক্রি করতে পারবে। সেই দরের সঙ্গে সর্বোচ্চ দেড় টাকা যোগ করে খোলা বাজারে ডলার বিক্রি করবে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো।

-বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy