সেনাবাহিনীর বাস্কেটবল প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

বাংলাদেশ সেনাবাহিনীর বাস্কেটবল প্রতিযোগিতা-২০২২-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে জেনারেল অফিসার

2022-09-08T21:24:42+00:00
2022-09-08T21:24:42+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সেনাবাহিনীর বাস্কেটবল প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৯:২৪ পিএম   (ভিজিট : ৩৬৪)
X

বাংলাদেশ সেনাবাহিনীর বাস্কেটবল প্রতিযোগিতা-২০২২-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

গত ১ সেপ্টেম্বর হতে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সেনা অঞ্চলের মোট ১৬টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় সদরদপ্তর ৬৬ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং সদরদপ্তর ৯ পদাতিক ডিভিশন দল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশনের ইউপি সার্জেন্ট মো. আলমগীর কবির শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ৬৬ পদাতিক ডিভিশনের এনসি (ই) মো. রাহাত হোসেন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হন।

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চট্টগ্রাম সেনানিবাসের বিভিন্ন ইউনিটের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবির সৈনিকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতা, খেলাধুলার মান উন্নয়ন এবং খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরও মজবুত হবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়।

-বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy