রানি দ্বিতীয় এলিজাবেথ আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ব্রিটেনের রানি এলিজাবেথ আর নেই। যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘ মেয়াদীও বিশ্বের প্রবীনতমরানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা গেলেন।বৃহস্পতিবার

2022-09-08T23:42:30+00:00
2022-09-09T00:24:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রানি দ্বিতীয় এলিজাবেথ আর নেই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪২ পিএম  আপডেট: ০৯.০৯.২০২২ ১২:২৪ এএম  (ভিজিট : ৪৪৬)
X

ব্রিটেনের রানি এলিজাবেথ আর নেই। যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘ মেয়াদী ও বিশ্বের প্রবীনতম রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা গেলেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বাকিংহাম প্যালেস রানির মৃত্যুর ঘোষণা দেয়।

এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস বলেছে, রানি সন্ধ্যায় (স্থানীয় সময়) বালমোরাল ক্যাসলে মারা গেছেন।

সকালে অসুস্থ বোধ করার পর থেকেই চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে নেওয়া হয় এলিজাবেথকে। বালমোরাল প্রাসাদে রানির চিকিৎসক ও কর্মচারীরা সর্বক্ষণ তার খেয়াল রাখছিলেন। 

রানির অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়ার পর দেশে বিদেশ ছড়িয়ে থাকা তার সন্তান ও নাতি-নাতনিদের অনেকেই ইতোমধ্যে স্কটল্যান্ডে পৌঁছে গেছেন, বাকিরা রয়েছেন যাত্রাপথে।

রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন ৭৫ বছর ধরে। চলতি বছরই তার সিংহাসনে আরোহণের ৭৫ বছর উদযাপিত হয়েছে। গত জুলাই মাস থেকে স্কটল্যান্ডের বারমোরাল প্রাসাদে অবস্থান করছেন তিনি।

রানিকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল মঙ্গলবার। সেদিন বালমোরাল প্রাসাদে রানির সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ‍দায়িত্ব গ্রহণ করেন লিজ ট্রাস। সেই সঙ্গে নতুন সরকার গঠনের অনুমতিও নেন।

-বাবু/এসআর






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy