যুক্তরাজ্যের রাজা এখন চার্লস

আন্তর্জাকিত ডেস্ক

আন্তর্জাতিক

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তার ৭০ বছরের শাসনামলের অবসান হয়েছে। বৃহস্পতিবার তার মৃত্যুর পর যুক্তরাজ্যের রাজা হয়েছেন

2022-09-09T09:01:09+00:00
2022-09-09T09:01:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যুক্তরাজ্যের রাজা এখন চার্লস
আন্তর্জাকিত ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ৯:০১ এএম   (ভিজিট : ৩০০)
X

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তার ৭০ বছরের শাসনামলের অবসান হয়েছে। বৃহস্পতিবার তার মৃত্যুর পর যুক্তরাজ্যের রাজা হয়েছেন তার ছেলে চার্লস ফিলিপ আর্থার জর্জ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কয়েক প্রজন্ম ধরে যুক্তরাজ্যকে দিক নির্দেশনা দিয়েছেন রানি এলিজাবেথ। দায়িত্বের প্রতি তার নিষ্ঠার কারণে বিশ্বজুড়ে মানুষের শ্রদ্ধা ও প্রশংসা অর্জন করেছেন।

১৯৫২ সালে সিংহাসনে আরোহন করেছিলেন তিনি। এই বছর সিংহাসন আরোহণের ৭০ বছর তিনি পালন করেছেন। অনেকের নতুন এলিজাবেথীয় যুগ বলে পরিচিত অধ্যায়ের সমাপ্তি ঘটে বৃহস্পতিবার।

আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নতুন রাজার নাম হবে রাজা তৃতীয় চার্লস। সরকারিভাবে বিষয়টি নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে বিবিসি।

-বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy