পাকিস্তান-আফগানিস্তানের দুই ক্রিকেটারকে শাস্তি দিলো আইসিসি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ব্যাটার আসিফ আলিকে আউট করার পর বোলার ফরিদ আহমেদ যে আচরণ দেখিয়েছেন এবং এর প্রতিক্রিয়ায় যে আচরণ প্রদর্শন

2022-09-09T12:13:43+00:00
2022-09-09T12:13:43+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
পাকিস্তান-আফগানিস্তানের দুই ক্রিকেটারকে শাস্তি দিলো আইসিসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৩ পিএম   (ভিজিট : ৩৩১)
X

ব্যাটার আসিফ আলিকে আউট করার পর বোলার ফরিদ আহমেদ যে আচরণ দেখিয়েছেন এবং এর প্রতিক্রিয়ায় যে আচরণ প্রদর্শন করেছেন আসিফ- তাতে দুজনেরই দোষ খুঁজে পেয়েছে আইসিসি। যার ফলে আইসিসি পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটার আসিফ আলি ও ফরিদ আহমেদ- দুজনকেই শাস্তি দিয়েছে।

শাস্তি হিসেবে দুই ক্রিকেটারেরই ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে নেওয়া হবে এবং একই সঙ্গে দুজনের আচরণবিধিতে ১টি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হলো। গত ২৪ মাসের মধ্যে এই দুজনের নামে যদিও এ ধরনের আচরণের কোনো রেকর্ড তথা কোনো ডিমেরিট পয়েন্ট যোগ করা নেই। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইসিসি।

আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই শাস্তির কথা ঘোষণা করেন। দুই অভিযুক্ত ক্রিকেটারই শাস্তির বিষয়টা মেনে নেওয়ায় পরবর্তী কোনো শুনানির আর প্রয়োজন হয়নি।

ঘটনা ঘটেছিল, মঙ্গলবার রাতে শারজায় পাকিস্তান ও আফগানিস্তান সুপার ফোরের ম্যাচ চলাকালীন। ম্যাচের ১৯তম ওভারে ফরিদ আহমেদের বলে আউট হয়ে যান আসিফ আলি। এ সময় আনন্দের আতিশয্যে বোলার ফরিদ খুব বাজে আচরণ করেন এবং আসিফ আলিকে ধাক্কা দেন। এমন আচরণে ক্ষেপে যান আসিফ আলিও। তিনি ব্যাট দিয়ে ফরিদকে মারতে যান।

আইসিসি বলছে, ব্যাট দিয়ে মারতে উদ্ধত হওয়াটা আইসিসির খেলোয়াড় আচরণ বিধির ২.৬ আর্টিকেলের লঙ্ঘন। আর ফরিদ আহমেদের আচরণটা হয়েছে আইসিসির খেলোয়াড় আচরণবিধি ২.১.১২ এর লঙ্ঘন। শাস্তির সঙ্গে দুই ক্রিকেটারকে সতর্কও করে দেওয়া হয়েছে।

-বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy