পাকিস্তানের জালে প্রথমার্ধেই চার গোল বাংলাদেশের

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

সাফ নারী চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমার্ধেই পাকিস্তানের বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে

2022-09-10T14:18:04+00:00
2022-09-10T14:18:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাকিস্তানের জালে প্রথমার্ধেই চার গোল বাংলাদেশের
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ২:১৮ পিএম   (ভিজিট : ২৮১)
X

সাফ নারী চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমার্ধেই পাকিস্তানের বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে আছে। 

ম্যাচের তিন মিনিটেই বাংলাদেশকে লিড এনে দেন মনিকা চাকমা। এক গোলে পিছিয়ে পড়ে পাকিস্তান খেলায় ফেরার চেষ্টা করে। নিজেরা গোল করতে সক্ষম না হলেও বাংলাদেশকে আর ব্যবধান বাড়াতে দেয়নি পরবর্তী ২৫ মিনিটে। তবে এরপর পাকিস্তান আর বাংলাদেশকে রুখতে পারেনি। সিরাত জাহান স্বপ্না দারুণভাবে বক্সের মধ্যে থেকে শট করে গোল করেন। 

স্বপ্নার এই গোলের পর বাংলাদেশ আরো চেপে ধরে পাকিস্তানকে। বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন পরের দশ মিনিটের মধ্যে জোড়া গোল করেন। দুটি গোলই তিনি বুদ্ধিদীপ্ততার সঙ্গে করেছেন। বক্সের মধ্যে বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে বোকা বানিয়েছেন। 

পাকিস্তান কয়েক বছর ফিফার নিষেধাজ্ঞায় ছিল। সাফের এই টুর্নামেন্ট দিয়েই পাকিস্তান নিষেধাজ্ঞা থেকে ফিরেছে। প্রথম ম্যাচে তারা ভারতের বিপক্ষে ৩ গোলে হেরেছিল। আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমার্ধেই ৪ গোলে পিছিয়ে। 

-বাবু/এসআর






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy