প্রেমিকা নয়, রণবীরের মা রূপে দীপিকা!

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টি জুটি রণবীর কাপুর এবং দীপিকা পাডুকান। তবে এবার নাকি ভক্তকূলকে ভিন্ন চমক দিতে চলেছেন

2022-09-10T18:36:46+00:00
2022-09-10T18:36:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রেমিকা নয়, রণবীরের মা রূপে দীপিকা!
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩৬ পিএম   (ভিজিট : ২৭২)
X

বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টি জুটি রণবীর কাপুর এবং দীপিকা পাডুকান। তবে এবার নাকি ভক্তকূলকে ভিন্ন চমক দিতে চলেছেন এ জুটি। 

শুক্রবার (৯ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’। ৪১০ কোটি বাজেটের এই ছবি তৈরি করতে সময় লেগেছে প্রায় ছ’বছর। মুক্তির ২৪ ঘণ্টা কাটতে না কাটতে বলি পাড়ায় উঠেছে নতুন গুঞ্জন। ‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয় পর্বে দেখা যেতে পারে দীপিকা পাডুকানকে। তবে রণবীরের নায়িকা হিসেবে নয়, এ ছবির পরবর্তী পর্বে তার মায়ের চরিত্রে দেখা যাবে দীপিকাকে।

শোনা যাচ্ছিল, জলদেবী রূপে দেখা যাবে তাকে। তবে ছবি মুক্তির পর শোনা যাচ্ছে নতুন চরিত্রের কথা। পরিচালক অয়ন কবে থেকে ‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয় পর্বের কাজ শুরু করবেন, তা এখনও জানা যায়নি।

আপাতত ‘ব্রহ্মাস্ত্র’র প্রথম পর্বের নেশাতেই বুঁদ হয়ে আছে রণলিয়ার ভক্তকূল। চমৎকার ‘ভিএফএক্স’সঙ্গে ‘রণলিয়া’ফ্যাক্টর থাকা সত্ত্বেও বক্স অফিসের ভাগ্যে কী রয়েছে, তা বোঝা যাবে আর কিছু দিন পর।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy