৬১ জেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন

2022-09-10T23:04:35+00:00
2022-09-10T23:04:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৬১ জেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ১১:০৪ পিএম   (ভিজিট : ২৯৭)
X

দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।

এছাড়া গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এই আসনে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনকে, যিনি এখন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য পদে আছেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy