দেশের কয়েকটি এলাকায় অতিভারী বৃষ্টির আভাস

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ও মৌসুমী বায়ু সক্রিয়তা বাড়ায় সারাদেশেই বৃষ্টির প্রবণতা বেড়েছে। এক্ষেত্রে কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হতে

2022-09-10T23:07:32+00:00
2022-09-10T23:15:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দেশের কয়েকটি এলাকায় অতিভারী বৃষ্টির আভাস
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ১১:০৭ পিএম  আপডেট: ১০.০৯.২০২২ ১১:১৫ পিএম  (ভিজিট : ৩৩১)
X

সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ও মৌসুমী বায়ু সক্রিয়তা বাড়ায় সারাদেশেই বৃষ্টির প্রবণতা বেড়েছে। এক্ষেত্রে কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে।

এছাড়া ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় সমুদ্র ও নদীবন্দরগুলোকে বলবৎ রাখা হয়েছে সতর্কতা সংকেত। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, অন্ধ্র প্রদেশ, উড়িষ্যা, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও দেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

এই অবস্থায় রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। পলে রাজশাহী ও নীলফামারী জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বাড়তে পারে।

সমুদ্র উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সব মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে বলা হয়েছে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এছাড়া রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে, ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মাদারীপুরে, ৬৩ মিলিমিটার। ঢাকায় সর্বোচ্চ তামপাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, আর বৃষ্টি নেমেছে সামান্য।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy