রানি এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন প্রধানমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৯ সেপ্টেম্বর রানি এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন।রবিবার (১১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়,

2022-09-11T16:22:39+00:00
2022-09-11T16:22:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রানি এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন প্রধানমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৪:২২ পিএম   (ভিজিট : ৪১৪)
X

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৯ সেপ্টেম্বর রানি এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন।

রবিবার (১১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, আগামী ১৫ সেপ্টেম্বর লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী এবং ১৯  সেপ্টেম্বর  ওই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী সাধারণত লন্ডনে অবস্থান করে থাকেন। সেখান থেকে ১৮ সেপ্টেম্বর তার নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল। কিন্তু উনি একদিন বাড়তি থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠানে রানির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বাইরে অবস্থান করবেন। এরমধ্যে আগামী ২৩ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদে বরাবরের মতো বাংলা ভাষায় বক্তব্য রাখবেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy