রাজা তৃতীয় চার্লসকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

যুক্তরাজ্য ও নর্থ আয়ারল্যান্ডের নতুন রাজা হিসেবে সিংহাসনে আরোহণ উপলক্ষে রাজা তৃতীয় চার্লসকে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ

2022-09-12T20:02:51+00:00
2022-09-12T20:02:51+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
রাজা তৃতীয় চার্লসকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৮:০২ পিএম   (ভিজিট : ২৬৪)
X

যুক্তরাজ্য ও নর্থ আয়ারল্যান্ডের নতুন রাজা হিসেবে সিংহাসনে আরোহণ উপলক্ষে রাজা তৃতীয় চার্লসকে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তৃতীয় চার্লসকে উদ্দেশ্য করে পাঠানো প্রধানমন্ত্রী স্বাক্ষরিত এক চিঠিতে তিনি বলেন, ‘আমি আস্থাবান যে আপনার দূরদর্শী রাজত্বের অধীনে, যুক্তরাজ্যের জনগণ আপনার প্রিয় মাতা প্রয়াত মহামান্য রানি দ্বিতীয় এলিজাবেথের উত্তরাধিকারের ওপর ভিত্তি করে একটি সতত-বিকাশমান ভবিষ্যৎ উপভোগ করতে থাকবে।’

প্রধানমন্ত্রী এ শুভক্ষণ উপলক্ষে দুদেশের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও জোরদার করতে এবং কমনওয়েলথকে কাঙ্ক্ষিত পথে চালিত করতে চার্লসকে সর্বান্তকরণে তার সমর্থন ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের নতুন রাজা, কুইন কনসোর্ট ক্যামিলা এবং রাজপরিবারের সদস্যদের স্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং যুক্তরাজ্যের বন্ধুপ্রতীম জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদে রাজত্ব করা রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৬) গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে মারা যান। তার মৃত্যুর খবরে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শোক প্রকাশ করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোক প্রকাশ করেছেন। দেশের বিভিন্ন রাজনৈতিক দলও শোক জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশে তিনদিনের (৯, ১০ ও ১১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন শোক বই খুলেছে।

-বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy