নিম্নচাপে বঙ্গোপসাগর উত্তাল, সৈকতে পর্যটকদের গোসলে সতর্কতা

কক্সবাজার প্রতিনিধি

জাতীয়

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজারে সমুদ্র উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাগর রয়েছে উত্তাল। কক্সবাজার আবহাওয়া অফিস সমুদ্র

2022-09-12T21:06:52+00:00
2022-09-12T21:06:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিম্নচাপে বঙ্গোপসাগর উত্তাল, সৈকতে পর্যটকদের গোসলে সতর্কতা
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৯:০৬ পিএম   (ভিজিট : ৩০৯)
X

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজারে সমুদ্র উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাগর রয়েছে উত্তাল। কক্সবাজার আবহাওয়া অফিস সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে। সাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদে থাকতে বলা হয়েছে।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি উপকূলে ঝড়ো হাওয়া বইছে। নিম্নচাপের প্রভাবে সাগরে জোয়ারের পানি এক-দুই ফুট বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস। এতে করে কক্সবাজারের উপকূলীয় এলাকা কুতুবদিয়া ধলঘাটা মাতারবাড়ীসহ জেলার নিম্নাঞ্চলে জোয়ারের পানি ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় টেকনাফের সাথে সেন্টমার্টিন দ্বীপের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে তিন নম্বর সিগনাল থাকায় রবিবার থেকে সেন্টমার্টিন দ্বীপের সাথে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। অপরদিকে, সাগর উত্তাল থাকায় কক্সবাজার সৈকতে আসা পর্যটকদের গোসল করার সময় সতর্ক করছে লাইফ গার্ড কর্মীরা।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানিয়েছেন, সাগর উত্তাল থাকার কারণে পর্যটকদের পানিতে নামতে নিরুৎসাহিত করা হচ্ছে। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের সচেতনতার জন্য বলা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক সজাগ রয়েছে ট্যুরিস্ট পুলিশ।

-বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy