এই মূহুর্তে চালের সরবরাহ প্রচুর আছে : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এ মুহুর্তে চালের সরবরাহ যথেষ্ট থাকায় চালের দাম বৃদ্ধি পাওয়া একেবারে অনুচিত বলে মনে করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র

2022-09-13T13:05:44+00:00
2022-09-13T13:05:44+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
এই মূহুর্তে চালের সরবরাহ প্রচুর আছে : খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১:০৫ পিএম   (ভিজিট : ২৫৫)
X

এ মুহুর্তে চালের সরবরাহ যথেষ্ট থাকায় চালের দাম বৃদ্ধি পাওয়া একেবারে অনুচিত বলে মনে করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‌‘বিএসআরএফ সংলাপ’-এ অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি মোতাহার হোসেন। 

তিনি জানান, অনেকগুলো পদক্ষেপ আমরা নিয়েছি। চালের দাম রাতারাতি যখন ৭-৮টা বাড়িয়ে দিল আমি সারারাত ঘুমাইনি। অফিসে সময়ের আগেই অফিসে গিয়েছি। সেদিনই ঘোষণা দিয়েছিলাম যে ১ তারিখে ওএমএস চালু। ওইদিন এটা আমিরা উদ্বোধনও করেছি এবং এখনো চালু রয়েছে।

মন্ত্রী জানান, আমাদের আরও পরিকল্পনা আছে। ভোক্তারা যাতে শান্তি পায়, যাতে হাহাকার না হয়৷ দেশে যে মজুদ আছে তাতে হাহাকারের কোন কারণ নেই বলেও জানান তিনি।

তিনি আরও জানান, একদিকে কৃষকদের ন্যার্যমূলের বিষয়টি থাকে, আরেকদিকে ভোক্তাদের বিষয়ও থাকে। দেশ এবং জনগণের উপকারে আসে এ সংক্রান্ত যে কোন তথ্য দেয়ার জন্য এসময় সাংবাদিকদের প্রতি আহ্বান জানান খাদ্যমন্ত্রী।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy