শেখ হাসিনা বিশ্বে অনন্য নেতৃত্ব: স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বে ‘অনন্য নেতৃত্ব’ বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।তিনি বলেন, বর্তমান সরকার

2022-09-13T17:46:46+00:00
2022-09-13T17:46:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনা বিশ্বে অনন্য নেতৃত্ব: স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৬ পিএম   (ভিজিট : ২৮২)
X

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বে ‘অনন্য নেতৃত্ব’ বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, বর্তমান সরকার নারীবান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো সংবেদনশীল নারী নেতৃত্বের ফলে নারী সুরক্ষা আইন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ, দারিদ্র্যতার হার ৪০ শতাংশ থেকে ২১ শতাংশে নামিয়ে আনা, নারীদের সুরক্ষায় বিভিন্নরকম ভাতা প্রদান কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্ব) জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারী সংসদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ।

স্পিকার বলেন, বাংলাদেশ মহিলা পরিষদের দীর্ঘ দিনের ঐতিহ্য রয়েছে। ওয়ার্কশপ ও সেমিনারের মাধ্যমে নারীদের ঐক্যবদ্ধ করে তাদের অধিকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মহিলা পরিষদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।

এছাড়াও অনুষ্ঠানে সংসদ সদস্য জাকিয়া পারভিন খানম, সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার, সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই, সংসদ সদস্য লুৎফুন্নেসা খানসহ অন্যান্য সংসদ সদস্যরা বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের সংবিধানে জাতীয় সংসদে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্য হওয়ার পাশাপাশি নারীদের জন্য সংরক্ষিত আসনে নির্বাচনের সুযোগ রেখেছেন। বঙ্গবন্ধু নারীদের এগিয়ে নেওয়ার কথা ভেবে সংবিধানে সংরক্ষিত আসনের বিষয়টি অন্তর্ভুক্ত করেছেন।

তিনি বলেন, বর্তমান সংসদে ৭৩ জন নারী সংসদ সদস্য রয়েছেন, যা বিশ্বের অনেক দেশ এখনও করতে পারেনি। আন্দোলন-সংগ্রাম ও রাজপথের পরীক্ষিত সৈনিকরা সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হন এবং বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় গুরুত্বপূর্ণ পদে নারীরা রয়েছেন। আগামীতে সরাসরি ভোটে নির্বাচন করার জন্য নারীদের নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, গণতন্ত্রকে সুসংহত ও সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নারী প্রতিনিধিত্বকে প্রাতিষ্ঠানিকভাবে নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, নারী সংসদ সদস্যরা বিষয়ভিত্তিক ও গ্লোবাল ইস্যুতে এবং জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেমের পরিচালনায় অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বক্তব্য রাখেন।

এসময় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রয়াণে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব পাঠ করেন বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম।

-বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy