বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

ভারতে চার দিনের সরকারি সফর নিয়ে বুধবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার প্রধানমন্ত্রীর

2022-09-14T09:10:44+00:00
2022-09-14T09:10:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৯:১০ এএম   (ভিজিট : ২৩৫)
X

ভারতে চার দিনের সরকারি সফর নিয়ে বুধবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য জানান।

ইমরুল কায়েস রানা বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার বিকেল ৪টায় তার ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলন করবেন।”

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকেল ৪টায় তার ভারত সফর পরবর্তী প্রেস কনফারেন্স (সরাসরি) করবেন।

গত ৫ সেপ্টেম্বর চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী। এতে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানি বণ্টন, পানি সম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক চোরাচালান ও মানব পাচার রোধ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। স্মারক সই শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দেন। সফর শেষ করে প্রধানমন্ত্রী ৮ সেপ্টেম্বর রাতে দেশে ফেরেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy