আজও থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে শিক্ষার্থী ও অফিসগামীরা

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে আজও রাজধানীসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ভোর রাত থেকেই রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টি।

2022-09-14T10:28:55+00:00
2022-09-14T10:28:55+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আজও থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে শিক্ষার্থী ও অফিসগামীরা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১০:২৮ এএম   (ভিজিট : ২৫৯)
X

বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে আজও রাজধানীসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ভোর রাত থেকেই রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টি। এর ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামীরা বিপাকে পড়ছেন। বৃষ্টির কারণে যানবাহন সংকটে পড়ছেন অনেকেই। ভোগান্তি পোহাতে হয় তাদের।

আবহাওয়া অফিস বলছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

-বাবু/এ.এস







Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy