প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১১:০৪ এএম (ভিজিট : ২৫৫)

X
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩৭ হাজার ১০১ পিস ইয়াবা, ৩০.৫ গ্রাম হেরোইন, ৭ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা হয়েছে।
-বাবু/এ.এস