প্রথমবার জুটি বাঁধলেন ভিকি-ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের এই সময়ের আলোচিত জুটি অভিনেতা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০২১ সালের ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েন

2022-09-15T11:15:06+00:00
2022-09-15T11:15:06+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
প্রথমবার জুটি বাঁধলেন ভিকি-ক্যাটরিনা!
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১১:১৫ এএম   (ভিজিট : ৩২৩)
X

বলিউডের এই সময়ের আলোচিত জুটি অভিনেতা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০২১ সালের ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েন তারা।

তবে এখনও পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাদের। এই দুই তারকার ভক্তদের সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে এবার। তবে সিনে পর্দায় নয়, ‘ক্লিয়ারট্রিপ’ নামে ভ্রমণ বিষয়ক একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা যাবে ভিকি ও ক্যাটরিনাকে।

সামাজিকমাধ্যমে ইতোমধ্যে এই বিজ্ঞাপনের ফটোশুটের কিছু ছবি ভাইরাল হয়েছে।

এ প্রসঙ্গে এক যৌথ বিবৃতিতে ভিকি-ক্যাটরিনা বলেন, ক্লিয়ারট্রিপের সঙ্গে কাজ করতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত। এটি নতুন এবং খুবই সম্ভাবনাময় একটি ব্র্যান্ড। আমাদের ব্যক্তিত্বের সঙ্গে এই ব্র্যান্ড সাদৃশ্যপূর্ণ।

সেখানে আরো বলা হয়, শুধু জুটি হিসেবে নয়, সাহসী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও। ক্লিয়ারট্রিপের নতুন লুক আমাদের অনেক পছন্দ হয়েছে এবং ভ্রমণ শিল্পে আমরা বিপ্লব ঘটাতে চাই।

২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে সম্পন্ন হয়েছে ভিকি-ক্যাটরিনার বিয়ের আনুষ্ঠানিকতা। রাজকীয় বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র এই জুটির কাছের বন্ধু ও পরিবার-আত্মীয়রা উপস্থিত ছিলেন।

এদিকে, ক্যাটরিনার পরবর্তী সিনেমা ‘ফোন ভূত’। এছাড়া ‘মেরি ক্রিসমাস’, ‘জি লে জারা’ এবং ‘টাইগার থ্রি’ সিনেমায় দেখা যাবে তাকে।

অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে ভিকি অভিনীত ‘স্যাম বাহাদুর’। পাশাপাশি ‘গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’, ‘গোবিন্দা নাম মেরা’ সিনেমায় অভিনয় করছেন এই অভিনেতা।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy