বিএনপি পুলিশের ওপর অতর্কিত হামলা করেছে

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা করেছে বলে দাবি করেছেন মিরপুর জোনের পুলিশের ডিসি জসিম উদ্দিন।তিনি বলেন, মিরপুর-৬

2022-09-15T16:45:02+00:00
2022-09-15T16:45:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিসি জসীম উদ্দিন
বিএনপি পুলিশের ওপর অতর্কিত হামলা করেছে
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪৫ পিএম   (ভিজিট : ৩০৫)
X

বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা করেছে বলে দাবি করেছেন মিরপুর জোনের পুলিশের ডিসি জসিম উদ্দিন।

তিনি বলেন, মিরপুর-৬ রোডে বিএনপির সমাবেশের পাশ দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শোকসভায় যাচ্ছিলেন। তখন বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের ওপর হামলা করে। পুলিশ আওয়ামী লীগের লোকদের সরিয়ে দিলে পরে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় পুলিশের কয়েকজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মিরপুরে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংর্ঘের পরে পুলিশের বক্তব্য জানতে চাইলে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের জসিম উদ্দিন বলেন, এখানে বিএনপির একটি মিটিং ছিল। তারপর পাশ দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শোকসভায় যাওয়ার সময় বিএনপির লোকজন তাদের ওপর হামলা করে। আওয়ামী লীগের লোকজনের ওপর হামলা করার পরও আমরা সরিয়ে দেই। তারপর বিএনপির নেতাদের উস্কানিতে আমাদের (পুলিশ) ওপর হামলা করে।

এক প্রশ্নের জবাবে পুলিশের এই সদস্য আরও বলেন, হামলার জন্য কারা উস্কানি দিয়েছে, কারা হামলার নেতৃত্ব দিয়েছে তা তদন্ত করার পর জানা যাবে। আমরা তাদের শন্তিপূর্ণভাবে সমাবেশ করার সুযোগ করে দিয়েছি। অথচ তারা আমাদের ওপর হামলা করল।

এদিকে বিএনপির নেতাদের দাবি, আওয়ামী লীগ তাদের ওপর হামলা করেছে। পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। 

এ প্রসঙ্গে জানতে চাইলে মিরপুর জোনের ডিসি বলেন, তারা তাদের রাজনৈতিক বক্তব্য দিয়েছে। তারা কী বক্তব্য দিয়েছে আমরা জানি না। আপনারা দেখছেন আমাদের ওপর তারা (বিএনপি) অতর্কিত হামলা করেছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy